প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার।
বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, রাজেশ শর্মার শারীরিক অবস্থা সবচেয়ে এখন স্থিতিশীল। কিন্তু তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা এখনও সম্পন্ন হয়নি। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও অতিরিক্ত মন্তব্য করতে রাজি হননি।
রাজেশ শর্মার শারীরিক অবস্থার খোঁজ রাখতে অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় নিয়মিত হাসপাতালে যাচ্ছেন। সম্প্রতি অগ্নিদেবের ‘চোর’ ছবিতে অভিনয় করেন রাজেশ। সেই সূত্রে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুদীপা বলেন, ‘ভেবেছিলাম বিপদ কেটেছে।
কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনো বিপদ কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে ওর। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু রিপোর্ট আসার কথা। দেখা যাক কী হয়।’
জানা গেছে, রাজেশ শর্মা দক্ষিণী সুপারস্টার প্রভাসের একটি সিনেমার শুটিং করার জন্য হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছিলেন। সেখানে জঙ্গলের মধ্যে একটি লোকেশনে শুটিং চলছিল। শটের বিরতিতে তিনি টেকনিশিয়ানদের সঙ্গে চা পান করতে যান।
সেখানে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে বলে তাকে সতর্ক করা হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। পরে জঙ্গলের মধ্যেই একটি বিষাক্ত মাকড়সা তার কামড় দেয়। এরপর দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। এখনও তার জ্বর ওঠানামা করছে বলে জানা গেছে।
বিষাক্ত মাকড়সার কামড়ের কারণে রাজেশ শর্মার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের পাশাপাশি পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। যদিও অভিনেতার বোন অন্য শহরে থাকেন, তার বৃদ্ধা মা বর্তমানে হাসপাতালে ছেলের পাশে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন