প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ২৩ বছরের বিরতির পর বাংলাদেশ চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে।
তবে এবার তাদের লক্ষ্য শুধুমাত্র প্রতিযোগিতা করা নয়, বরং ভালো ফল নিয়ে দেশে ফিরে আসার প্রত্যাশা নিয়ে সফর করছে টাইগাররা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, ২৩ বছর আগে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ছিল, বর্তমান সময়ের সাথে তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
হাবিবুল বাশার এসময় বলেন, ‘চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনো আছে। তবে আগে আমাদের লক্ষ্য ছিল টিকে থাকা, কিন্তু এবার আমরা শুধু সহযোগী হিসেবে যাচ্ছি না, বরং ভালো কিছু করার লক্ষ্য নিয়ে যাচ্ছি।’
অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ নিয়ে তিনি ক্রিকেটারদের মধ্যে উচ্ছ্বাসের কথা জানিয়ে বলেন, দলের খেলোয়াড়রা এই সফরকে তাদের ক্যারিয়ারের একটি স্মরণীয় অধ্যায় বানাতে চান।
তিনি বলেন, ‘যাদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই খুব রোমাঞ্চিত। সবাই অস্ট্রেলিয়ায় বিশেষ কিছু করতে চায়। আমরা জানি, চ্যালেঞ্জ অনেক বড়। অস্ট্রেলিয়া একটি শক্তিশালী দল, তবে যদি সুযোগ কাজে লাগাতে পারি, তাহলে ভালো কিছু অর্জন করা সম্ভব।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের কথা স্বীকার করলেও বাংলাদেশের সাবেক অধিনায়ক জয় সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি উদাহরণ হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের ঐতিহাসিক টেস্ট জয়ের বিষয়টি উল্লেখ করেন।
হাবিবুল বাশার বলেন, ‘আমরা এর আগে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছি। সেটিও ছিল একটি চ্যালেঞ্জিং সফর। সে সময় আমাদের সেরা একাদশও পূর্ণ ছিল না এবং অনেক খেলোয়াড় আহত ছিল। এমন কঠিন পরিস্থিতিতে কিছুই অসম্ভব নয়।’
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন