প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ খোলামেলা আলোচনা করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর দ্বন্দ্বের কারণ নিয়ে। ডাচ কোচের বক্তব্য অনুযায়ী, নতুন কৌশল তৈরি করার সময় রোনালদোকে তিনি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু মাঠে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি পর্তুগিজ তারকা।
টেন হাগ জানান, ইউনাইটেডে যোগ দেওয়ার পূর্বে তিনি রোনালদোর সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পর্তুগাল পর্যন্ত গিয়েছিলেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ছিল। তবে, দলের স্বার্থে কোচ হিসেবে তাঁকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি বলেন, "রোনালদো দলকে এবং আমাকে হতাশ করেছিলেন, কারণ তাঁর উপর ভিত্তি করে অনেক পরিকল্পনা করা হয়েছিল।" তবে, আধুনিক ফুটবলের চাপ এবং দ্রুতগতির আক্রমণাত্মক কৌশলের জন্য রোনালদো তখন প্রয়োজনীয় শারীরিক প্রস্তুতিতে ছিলেন না বলেও উল্লেখ করেন টেন হাগ।
টেন হাগের মতে, রোনালদো বল নিয়ে কিংবা বল ছাড়া প্রয়োজনীয় দৌড় দিতে পারছিলেন না। অথচ দলের স্বার্থে প্রত্যেক খেলোয়াড়কেই তাঁদের ভূমিকা পালন করতে হয়। এই কারণে শেষ পর্যন্ত রোনালদোকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
রোনালদো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্কের শেষটা ছিল আরও বড় বিতর্কের মধ্য দিয়ে। ২০২২ সালের শেষ দিকে সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে একটি বিস্ফোরক সাক্ষাৎকারে রোনালদো ক্লাবের ব্যবস্থাপনার সমালোচনা করেন। এরপর পারস্পরিক সমঝোতার মাধ্যমে ইউনাইটেড ছাড়েন তিনি। পরবর্তীতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়ে গোলের ধারাবাহিকতা বজায় রাখেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন