প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পেরু ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। দেশটির অভিযোগ, ইরানে গণতন্ত্রের অবনতি ঘটেছে এবং সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভকারী, রাজনৈতিক বিরোধী ও স্বাধীন সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চলছে।
লিমা থেকে জানানো হয়েছে, নিজেদের শান্তি ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের জায়গা থেকে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনাদোলু এজেন্সির খবর অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঐতিহাসিকভাবে পেরু শান্তি, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, পেরু ইরানে ‘গণতন্ত্রের অবনতি’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, স্বাধীন সাংবাদিকতার পথ বাধাগ্রস্ত হচ্ছে এবং নারী ও কন্যাশিশুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। রাজনৈতিক বিরোধী নেতাদের ওপরও নিপীড়নের অভিযোগ তুলেছে পেরু।
পেরু গত মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির আশঙ্কা, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বৃদ্ধি পেতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্যও পেরু ইরানকে দায়ী করেছে। তবে ইরানের বিরুদ্ধে এসব অভিযোগের পাশাপাশি সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপও আলোচনায় এসেছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালায়, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তেহরান ওই হামলাকে আগ্রাসন হিসেবে উল্লেখ করে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
পেরুর এই সিদ্ধান্তের ফলে ইরানের সঙ্গে দেশটির দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের অবসান ঘটল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন