প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানে একটি কার্গো প্লেন নিখোঁজ হয়ে গেছে, যার সাথে রয়েছেন পাঁচজন ক্রু। এটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিতে আসছিল এবং এটি ছিল একটি বোয়িং ৭৩৭ প্লেন।
মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের সময়, দক্ষিণ প্রান্তের শহর করাচির উপকূলের কাছে এই প্লেনটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি সৃষ্টি হয়। এরপর প্লেনটির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
বিবিসি তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে যে, করাচি ভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কোম্পানি কে২ এয়ারওয়েজ এই প্লেনটি পরিচালনা করছিল।
বুধবার কে২ এয়ারওয়েজ একটি বিবৃতিতে জানায় যে, প্লেনে থাকা পাঁচজন ক্রুর পরিচয় তারা নিশ্চিত করেছে। পাশাপাশি, তারা পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষসহ অন্যান্য সরকারি সংস্থাগুলোকে পূর্ণ সহযোগিতা প্রদান করছে।
এছাড়া, ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ এর প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে প্লেনটির উচ্চতায় আকস্মিকভাবে বড় ধরনের ওঠানামা দেখা যায়। এরপর সেটি দ্রুত নিচে নামতে শুরু করে।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ বিমানটির সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন