প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এই শোক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে উপস্থিত ছিলেন। খবরটি ফ্রান্স ২৪ জানিয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে হামাস, হিজবুল্লাহ এবং হুথি আন্দোলনসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। এদিকে, তেহরান এসব মিত্র গোষ্ঠীকে ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষ হিসেবে অভিহিত করে।
অনুষ্ঠানে হিজবুল্লাহর প্রতিনিধিদলকে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ফনেইশ। অন্যদিকে, হামাসের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন রাজনৈতিক ব্যুরোর প্রধান মোহাম্মদ দারবিশ। এ ছাড়াও হামাসের আরেক নেতা বাসেম নাইমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হামাসের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ ২০২৪ সালে তেহরানে এক হামলায় নিহত হন। সূত্র অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি হামলায় শিকার হন।
এছাড়া, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর নেতা জিয়াদ আল-নাখালা এবং হুথি আন্দোলনের শীর্ষ নেতা ধাইফ আল্লাহ আল-শামিও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শোক অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক মানুষ প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বিদেশি কূটনীতিক ও কর্মকর্তারা শুক্রবার থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু করেন।
প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহ তেহরান থেকে কুম শহরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত ইরানের মাশহাদে দাফন করা হবে। আগামী কয়েকদিন ধরে দেশজুড়ে বড় ধরনের শোক মিছিলের আয়োজন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন