প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করছে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিআরটিসি আগামী ২০শে অক্টোবর (মঙ্গলবার) থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত এই বিশেষ সার্ভিস পরিচালনা করবে। আগামীকাল শুক্রবার থেকে দেশের ২২টি বিআরটিসি ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। এছাড়াও, রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামসহ আন্তঃজেলার বিভিন্ন রুটের জন্য বিআরটিসি ২০০টি বাস প্রস্তুত রেখেছে।
ঢাকার মতিঝিল বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে। দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস সম্পর্কিত যেকোনো প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন