প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক দশকেরও বেশি সময় ধরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রধান মুখ হিসেবে পরিচিত রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। তিনি টনি স্টার্ক ওরফে ‘আয়রন ম্যান’ হিসেবে বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন এবং মার্ভেল ফ্র্যাঞ্চাইজির শক্তিশালী ভিত তৈরি করেছেন।
আয়রন ম্যান চরিত্রটির বিদায়ের সাত বছর পরে তিনি আবারও মার্ভেল ইউনিভার্সে ফিরে আসছেন। তবে এবার তিনি কোন নায়ক হিসেবে নয়, বরং মার্ভেলের অন্যতম ভয়ংকর খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে দেখা যাবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ডিজনি ফ্যান ইভেন্টে তিনি নিজের এই নতুন চরিত্র নিয়ে কথা বলেছেন। রবার্ট জানিয়েছেন যে, বর্তমানে আয়রন ম্যানের চেয়ে ‘ডক্টর ডুম’ চরিত্রটিই তার অধিক পছন্দের।
তিনি উল্লেখ করেছেন যে, এই খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি সহ-অভিনেতাদের এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার এবং একটি ভিন্নতর অভিজ্ঞতা নেবার সুযোগ পাচ্ছেন।
অ্যান্টনি ও জো রুশো পরিচালিত আগামী ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ডক্টর ডুমের বিরুদ্ধে মার্ভেল ইউনিভার্সের বহু সুপারহিরোকে লড়াই করতে দেখা যাবে। এই গল্পের বিপদ নিছক একটি নির্দিষ্ট পৃথিবীতে সীমাবদ্ধ থাকবেনা, বরং ছড়িয়ে পড়বে পুরো মাল্টিভার্সে। ছবিতে রবার্ট ডাউনি জুনিয়রের পাশাপাশি অভিনয় করতে যাচ্ছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাস্কাল, পল রাড, ফ্লোরেন্স পিউ, ভ্যানেসা কার্বি, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডলস্টন, চ্যানিং ট্যাটাম এবং প্যাট্রিক স্টুয়ার্টের মতো খ্যাতনামা তারকারা।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত হয়েছে। একই দিনে, ডেনিস ভিলনভ পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘ডুন ৩’ ছবিটিও মুক্তি পাবে, ফলে বছরের শেষে বক্স অফিসে দুই মেগা ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি বড় ধরনের লড়াই দেখা যাবে দর্শকদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন