প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালির নিকটে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষের’ হামলা সংঘটিত হয়েছে।
এই হামলার আগে এলাকাটি থেকে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলাটি কারা চালিয়েছে এবং এতে কি পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে, সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। হামলার খবর প্রকাশিত হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলার বিষয়টি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবর অনুযায়ী, সিরিক শহরে হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হামলাটি সামরিক ধরনের ছিল। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলার খবর প্রচার করার পর বিশ্ববাজারে তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
অন্যদিকে ইরনা’র বরাত দিয়ে আলাদা একটি প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, হামলাটি গভীর রাতে ঘটেছে। তবে হামলাকারীদের পরিচয়, লক্ষ্যবস্তু এবং হতাহতদের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তাসনিম প্রথমে জানায়, বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই। তবে কিছু সূত্রের মতে, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটতে পারে।
ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে।
হামলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন