প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রবাদে উল্লেখ আছে, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই ইতিহাসের অংশ হয়ে ওঠে। বর্তমানের এই দিনটি আগামী দিনের অতীত হয়ে যাবে, এবং সেই অতীতের উল্লেখযোগ্য ঘটনাগুলোই ইতিহাসের পাতায় স্থান পাবে।
আজকের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই দিনটি বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু দিবসসহ অন্যান্য বিষয়।
ঘটনাবলি
১৭৫২ সালে ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের পরিবর্তে জর্জীয় ক্যালেন্ডার চালু করা হয়। এর ফলে ৩ সেপ্টেম্বর তারিখটি ১৪ সেপ্টেম্বর হয়ে যায়।
১৭৮৩ সালে গ্রেট ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকৃত হয়।
১৮১৪ সালে আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগে বাধ্য হন।
১৮৫৯ সালে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথমবারের মতো মঞ্চস্থ হয়।
১৮৬৬ সালে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।
১৯১৮ সালে যুক্তরাষ্ট্র চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি প্রদান করে।
১৯১৮ সালে ঐতিহাসিক দামেস্ক শহরটি ব্রিটিশ সেনাদের দ্বারা দখল করা হয়।
১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইতালি আত্মসমর্পণ করে।
১৯৭১ সালে কাতার ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে।
১৯৭৬ সালে ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে পৌঁছায়।
আজকের এই দিনে যাদের জন্ম:
১৮৫৬ সালে জন্মগ্রহণ করেন মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান।
১৮৯৮ সালে জন্মগ্রহণ করেন রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ।
১৯২৬ সালে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার।
১৯৭১ সালে জন্মগ্রহণ করেন ভারতীয় লেখক কিরণ দেশাই।
আজকের এই দিনে যাদের মৃত্যু:
১৮৮৩ সালে রুশ লেখক ইভান তুর্গেনেভের মৃত্যু ঘটে।
১৯৬২ সালে মার্কিন কবি ই ই কামিংস মৃত্যুবরণ করেন।
১৯৬৩ সালে আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিসের মৃত্যু হয়।
১৯৬৯ সালে ভিয়েতনামের বিপ্লবী নেতা হো-চি-মিন মৃত্যুবরণ করেন।
২০০৭ সালে ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্রের মৃত্যু ঘটে।
২০০৮ সালে বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যু হয়।
২০১৮ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যু ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন