প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের বহুল আলোচিত বাকলিয়া থানা এলাকার সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ হয়ে গেছে। আগামীকাল বুধবার (১৭ জুন) এই মামলার রায় ঘোষণা করবেন আদালত।
মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর আদালত রায় ঘোষণার জন্য বুধবার (১৭ জুন) দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় গত বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মাত্র তিন কার্যদিবসের মধ্যে দ্রুততম সময়ে ১৮ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করেন আদালত।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২১ মে বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ।
তবে ঘটনাটি ঘটার দিন বিকেলে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় ক্ষুব্ধ স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ। উত্তেজিত জনতা আসামিকে নিজেদের জিম্মায় নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয় এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন। পরবর্তীতে ঘটনার রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন