প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রিস ও বাংলাদেশ দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা সম্প্রতি গ্রিসের ক্রিট দ্বীপে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং নেতাদের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং শ্রমবাজারে যৌথ উদ্যোগের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই বৈঠক সম্প্রতি হেরাক্লিয়ন জেলার পেশাজীবী, কারিগর ও ব্যবসায়ীদের ফেডারেশন (ওইভেনি)-এর কার্যালয়ে আয়োজন করা হয়।
বৈঠকে ওইভেনির সভাপতি হারালাম্বোস লেকাকিস এবং কোষাধ্যক্ষ আদামান্তিয়া পিক্রাকি অংশগ্রহণ করেন। আলোচনায় উভয় পক্ষই দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের লিনেন কাপড় আমদানি সম্পর্কে ক্রিটের ব্যবসায়ীদের আগ্রহ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এছাড়া, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে বৈধ শ্রম অভিবাসনসংক্রান্ত সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষ সংশ্লিষ্ট কমান্ড লেটার দ্রুত জারির আশা প্রকাশ করেছেন। তাদের মতে, এটি দুই দেশের মধ্যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও গতিশীল করবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করতে সক্ষম হবে।
পরে রাষ্ট্রদূত হেরাক্লিয়নের ডেপুটি মেয়র ও প্রশাসন এবং পর্যটনবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জর্জিওস আগ্রিমানাকিস, হেরাক্লিয়নের আঞ্চলিক ভাইস গভর্নর নিকোলাওস সিরিগোনাকিস, হেরাক্লিয়ন চেম্বার অব কমার্সের সভাপতি ভানগেলিস কারকানাকিস এবং চেম্বারের বিজনেস কনসালট্যান্ট সাপোর্ট ম্যানেজার আর্টেমিস মাভরাকির সঙ্গে বৈঠক করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন