প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার বিএনপির সঙ্গে কমিশনের সংলাপ হওয়ার কথা ছিল। তবে, শেষ মুহূর্তে দলটি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বিএনপি এখন সংলাপে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন সময় চেয়েছে। নতুন তারিখ নির্ধারণ হলে বিএনপি ওই সংলাপে অংশগ্রহণ করবে।
রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও তা এখন হচ্ছে না। কমিশনকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে জানালে বিএনপি তাতে অংশ নেবে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনের সংলাপে নিবন্ধনের ক্রমানুসারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে, প্রথম দিনে জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেয়নি। পরে তারা জোটগতভাবে কমিশনের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে।
অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছিল বিএনপি। দলের সেই আগ্রহের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সংলাপের সময়সূচি নির্ধারণ করে কমিশন। কিন্তু শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এসেছে। নতুন করে সময় চাওয়ার কারণে আজ বিএনপির সঙ্গে কমিশনের নির্ধারিত সংলাপ অনুষ্ঠিত হচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন