প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলন মেলা। এই সময়ে তারা একে অপরের প্রতি নানা অভিযোগ করার পাশাপাশি এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় বরিশাল নগরীর বেলস পার্কে আর্জেন্টিনা সমর্থকরা ও বিকেল ৪টায় ব্রাজিল সমর্থকরা পৃথকভাবে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলন মেলা আয়োজন করে।
আর্জেন্টিনা ভক্তদের দাবি, গতবারের মতো এবারেরও বিশ্বকাপ তাদের দখলে থাকবে। তারা মনে করছেন, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। তারা আবারও সেভেন আপ নিয়ে যাবে বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, ব্রাজিল সমর্থকরা জানান, এবারের বিশ্বকাপে ব্রাজিলের জয় কেউ আটকে রাখতে পারবে না। তারা অভিযোগ করেন, আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেওয়ার এতোদিনের অভ্যাস ছাড়তে পারবে না। এই কারণে এবারের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বকাপে আর্জেন্টিনা কনোভাবেই গোল করার সুযোগ পাবে না। ফলে, তাদের হার নিশ্চিত বলেও দাবি করেন ব্রাজিল সমর্থকরা।
এদিকে, পৃথক দুটি আয়োজনে পিকআপ ভাড়া করে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়। সেখানে বিশ্বকাপের বিভিন্ন গান বাজতে থাকে। এ ছাড়া, দুই দলের বড় বড় পতাকা সমর্থকরা নিয়ে আসেন। পরে, দুই দলের সমর্থকরা মিলিত হয়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে দুটি পৃথক শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রা দুটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বেলস পার্কে এসে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন