বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ ইং
০৫:০০ এম
আজ বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই শাওয়াল, ১৪৪৭হিজরী। ২৬ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৫তম (অধিবর্ষে ৮৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৮০ দিন বাকি রয়েছে।
প্রতিদিন ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী একসময় ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। ভালো-মন্দ, প্রথম ঘটনা কিংবা মানবসভ্যতার গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনা ইতিহাসে স্থান পায়। চলুন, এক নজরে দেখে নিই আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই দিনটি উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকালের প্রায় মাঝামাঝিতে অবস্থিত।
ঘটনাবলীঃ
১৮৭১ - প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৮৮৫ - নিউইয়র্কে বাণিজ্যিকভাবে চলচ্চিত্রের জন্যে ফিল্ম প্রস্তুত শুরু।
১৯৪৮ - পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত।
১৯৫২ - জুমো কেনিয়াত্তার নেতৃত্বে কেনিয়ায় ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের শুরু হয়।
১৯৫৩ - যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ এবং চিকিৎসা গবেষক ডা. জোনাস সাল্ক ঘোষণা করেন তিনি পোলিও রোগের টিকা নিয়ে পরীক্ষায় সফল হয়েছেন।
১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়।
১৯৭২ - বাংলাদেশ প্রথম স্বাধীনতা দিবস উদ্যাপন করে।
১৯৭৯ - মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন যুক্তরাষ্ট্রে মধ্যস্থতা একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
১৯৯২ - বাংলাদেশ-ভারত ৩ বিঘা নিয়ে চুক্তি স্বাক্ষর।
১৯৯৬ - সংসদে সংবিধান সংশোধনী বিল পাস।
১৯৯৭ - মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন কার্যক্রম শুরু করে।
১৯৯৭ - সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক আয়োজনে বহুল আলোচিত শিখা চিরন্তন স্থাপন।
১৯৯৮ - মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) চট্টগ্রামে সেবাদান কার্যক্রম শুরু করে।
২০১৫ - গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি৷
জন্মঃ
১৮৯৩ - ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি. নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ। (মৃ. ১৯৭৮)
১৯০৭ - মহাদেবী বর্মা, হিন্দি ভাষার ছায়াবাদ ঘরানার কবি।
১৯১১ - বার্নার্ড কাট্স, চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী ব্রিটিশ জীবপদার্থবিজ্ঞানী।
১৯১৩ - পল এর্ডশ, অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ।
১৯২৬ - খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। (মৃ. ১৯৭১)
১৯৩১ - লিওনার্ড নিময়, মার্কিন অভিনেতা।
১৯৩৮ - অ্যান্থনি জেমস লেগেট, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।
১৯৪১ - রিচার্ড ডকিন্স, ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও বিজ্ঞান লেখক।
১৯৭৩ - লরেন্স "ল্যারি" পেইজ মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা।
মৃত্য :
১৮২৭ - লুডউইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার এবং পিয়ানো বাদক।(জ. ১৭৭০)
১৯৭১ - অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ।
১৯৭১ - আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশী শিক্ষাবিদ।
১৯৭১ - গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশী বুদ্ধিজীবী।
১৯৯৯ - আনন্দশঙ্কর, সুরস্রষ্টা ও অর্কেস্ট্রাবাদক। (জ. ১৯৪২)
২০০৯ - গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, মহামহোপাধ্যায় উপাধি ও রাষ্ট্রপতি সম্মানে ভূষিত সংগীত শিল্পী। (জ. ২৩/০৫/১৯১৮)
২০১৫ - টমাস ট্রান্সট্রোমার, নোবেল বিজয়ী সুয়েডীয় কবি ও অনুবাদক। (জ. ১৯৩১)
২০১৫ - ফ্রেড রবশাহম, নরওয়ের চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯৪৩)
২০১৫ - ইয়ান মইয়ার, স্কটিশ ফুটবল খেলোয়াড়। (জ. ১৯৪৩)
২০২৪ - স্বামী স্মরণানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ।[১]
দিবস, ছুটি ও অন্যান্য
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস (১৯৭১)
তথ্যসূত্র: উইকিপিডিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের একটি বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর, সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়ে উঠেছে বিবিসি।
ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরাইলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা হিসেবে পরিচিত। ২০২২ সালে এটি কয়লা থেকে গ্যাসচালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল।
ভিডিও ফুটেজে দেখা যায় যে, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া ওপরের দিকে উঠছে।
বিবিসি বলেছে যে, আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স-ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে।
এদিকে, ইসরাইল ইলেকট্রিক করপোরেশনের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইসরাইল’ জানিয়েছে যে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবির ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২৫ হাজার এবং আহতদের পরিবারের জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে গণমাধ্যমকে তথ্যটি জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মন্ত্রী জানান, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো অনেকে নিখোঁজ। উদ্ধারের অভিযান কোনওভাবেই বন্ধ হবে না। নদীর অনেকখানি জায়গাজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেছেন, প্রায় ৭ ঘণ্টা চেষ্টা করার পর ডুবে যাওয়া বাসটি উদ্ধার সম্ভব হয়েছে, তবে বাসে ঠিক কতজন ছিলেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না। নির্ধারিত সংখ্যা অনুযায়ী অনেকে এখনো নিখোঁজ। নিহত ১৬ জনের মধ্যে ১ জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। এর আগে রাত পৌনে ১২টার দিকে নদীর পানির নিচে থাকা বাসটির সামনের অংশ উদ্ধার করা হয়। এসময় একের পর এক মরদেহ বের করতে দেখা যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের। ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেছেন, ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি এবং দুজন সহকারী ডুবুরি উদ্ধারকাজে অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে সহযোগিতা করেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জন যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে বাসটি পানিতে তলিয়ে যায়। বর্তমানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ ৬২টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। এ অভিযানে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শনির আখড়া ব্রিজের ঢাল এলাকা থেকে গ্রেপ্তারকৃতদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ১২ জন হলেন এমদাত ওরফে ইদদাত শেখ (৫৩), মো. ফারুক (৪৩), আবু বক্কর সিদ্দিক (৪৫), মো. রুবেল (৩৯), আব্দুর রাজ্জাক (৪৪), মো. মিজান (৫১), মো. আলমগীর (৪৮), মো. মামুন (৪৫), মো. রাশেদ (৩৫), মো. শামসুল হক মিলন (৬৫), দীন ইসলাম (৪৭) ও মো. সাইদুল ইসলাম (২৩)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের শনির আখড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দেশের বিভিন্ন স্থান থেকে কম দামে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের স্নান উৎসবের তীর্থ স্থানকে হেরিটেজ হিসেবে গড়ে তুলতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরি উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
নিতাই রায় চৌধুরি এই কথা বলেছেন বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনিসহ এমপি ও মন্ত্রীরা শপথ নেওয়ার পর থেকে মন্ত্রীসভা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, 'তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করে নতুন স্বপ্ন ও সম্ভাবনাকে জাগিয়ে তুলেছে।'
লাঙ্গলবন্দের তীর্থ স্নান দেশের পুরনো ঐতিহ্য বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, 'এই ঐতিহ্যকে ধরে রাখতে লাঙ্গলবন্ডকে হ্যারিটেজের অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব।'
সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রীসহ এমপি এবং মন্ত্রীরা শপথ নেওয়ার পর মন্ত্রিসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দিনে এবং রাতে সমান করে অফিসে যাই। এমপি এবং মন্ত্রীরা তিন ঘণ্টাও ঘুমায় না। আমরা টিমওয়ার্ক করে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি। সেই দেশের নতুন স্বপ্ন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে।'
তিনি বলেন, 'বিগত ১৭ বছর যাবত দিনের ভোট রাতে হয়েছে। আমরা বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে চাই। কারো সঙ্গে বিভাজন-বিভেদ চাই না। আমরা ঐক্য ও শান্তি চাই। এখানে হিন্দু ধর্মের মানুষের যে অধিকার, একই অধিকার মুসলমান এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও। বিএনপি এই নীতি বিশ্বাস করে বলেই ৫ আগস্টের পর বিএনপির লোকজন হিন্দুদের পাশে দাঁড়িয়েছে।'
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, স্নান উদ্যাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ