প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরে নাগরিক কমিটির উদ্যোগে ‘নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের থানা মোড়ে ব্যাংক এশিয়ার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জমিয়তুল উলামা বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, বীর মুক্তিযোদ্ধা এম. এ. সালাম লাল, অ্যাডভোকেট জসিম উদ্দিন মিধা, অশোক সিংহ রায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ এবং নাগরিক কমিটির সদস্য সচিব ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শওকত আলী মোল্লা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। এ পরিবর্তনে ছাত্র-জনতার অবদান গুরুত্বপূর্ণ এবং তাঁদের আত্মত্যাগ ও ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। বক্তারা বলেন, তাঁদের অবদান না থাকলে এ পরিবর্তন সম্ভব হতো না।
বক্তারা গত ১৭ বছরে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে অভিযোগ করেন, ওই সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং অনেককে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য প্রয়োজন। এ জন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় ফরিদপুরের সার্বিক উন্নয়নের স্বার্থে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি করপোরেশন প্রতিষ্ঠা, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র নির্মাণ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি জেলার বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ডে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সব সম্প্রদায়ের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে সমবেত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন