০১:২১ পি.এম
যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেসব এলাকায় কি না উন্নয়ন হবে, এমন একটি প্রশ্ন সরকারকে করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি এই মন্তব্য করেন শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার সময়।
গোলাম পরওয়ার বলেন, ‘বগুড়াকে সিটি করপোরেশন করা হলো, আরও পাঁচটি উপজেলা করা হলো। আমরা এটার বিরোধিতা করছি না। কিন্তু যেসব এলাকায় ক্ষমতাসীন নেতার বাড়ি আছে, সেসব এলাকায় উন্নয়ন হচ্ছে। যেসব এলাকায় নেতা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নন, তাদের এলাকায় কি উন্নয়ন হবে না?’
আরও পড়ুন: অভিনয়ের জগতে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার বর্ণিতার
তিনি জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে এ অভিযোগ করে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন করলাম, এত মানুষ রক্ত দিল৷ আপনার সেই রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এলেন, কিন্তু আবারও ঐ বৈষম্যের সমাজ গড়ে তুলছেন।’
ন্যায় ও বৈষম্যহীন সমাজ গড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত রাখা গণতন্ত্রের কাজ নয় মন্তব্য করে তিনি বলেন, ‘সব বিষয়ে আমরা স্বাধীন থাকব। কোনো দেশের প্রেসক্রিপশনে এদেশের মানুষ আর চলবে না।’
গোলাম পরওয়ার বলেন, ‘দেশকে রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করতে হবে।’
আরও পড়ুন: সম্পর্ক নিয়ে নতুন সিদ্ধান্ত বিজয়-রাশমিকার
বিশ্বের রেল যোগাযোগ আকাশচুম্বী সফলতা পেলেও, শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগের উন্নতি নেই বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন