প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নভেম্বরের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানী ঢাকা এবং সারাদেশে শীতের অনুভূতি শুরু হতে পারে।
গত চার-পাঁচ বছরের আবহাওয়ার বিশ্লেষণের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে এবারের শীতকাল ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী থাকতে পারে। ডিসেম্বরের শেষের দিকে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে এবং জানুয়ারি মাসজুড়ে তা অব্যাহত থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, শীতের সময় ঢাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
ঢাকায় ইতোমধ্যেই উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে শুরু করেছে, যা শীতল আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে। তবে ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ার কারণে ঢাকায় শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশে শীতের আগমন ঘটতে পারে এবং তা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে।
তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারি মাসজুড়ে তা অব্যাহত থাকবে; মূলত এই সময়টিতেই সবচেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চলে, বিশেষ করে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায়, চলতি শীতের শুরু থেকেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন