প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জেলার সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল পৃথক তিনটি অভিযানে এসব ইয়াবা উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে।
প্রথম অভিযানে মঙ্গলবার (২ জুন) রাত ৮টা ৫০ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার হরি কুমারিয়া এলাকার লে. ফারুক সড়কে অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদার ওরফে মেজর (৫৪), আরাফাত খান ও রুবেল মুন্সি (৪৯)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬২ হাজার টাকা। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে পূর্বে ৬টি, আরাফাত খানের বিরুদ্ধে ১টি এবং রুবেল মুন্সির বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
দ্বিতীয় অভিযানে রাত ১১টা ৫০ মিনিটে ডাসার থানার ভাঙ্গা ব্রিজ আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বুধবার (৩ জুন) ভোর সাড়ে ৩টার দিকে কালকিনি থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল সরদার (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ হাজার ৩০০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সোহেল সরদারের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন