প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। তিনি গতকাল সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত অবস্থায় মো. নজরুল ইসলাম চৌধুরী বেশ কিছুদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন