প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেন বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।
আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এ আগ্রহের কথা জানান।
বৈঠকে আলোচনা হয় বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার ও বহুমুখীকরণের উপায় নিয়ে। এ সময়ে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, বিশেষ ভাবে উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিল্প খাতে বাংলাদেশ সঙ্গে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে স্পেনের আগ্রহ রয়েছে।
দু’দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাণিজ্য ও নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়।
হুমায়ুন কবির স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকারি সুগম পরিবেশ নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে অর্থনৈতিক সহযোগিতা গভীর করার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, এর মাধ্যমে উভয় দেশের জন্য পারস্পরিক লাভজনক নতুন সুযোগ সৃষ্টি হবে।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একই সঙ্গে বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন