প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন নিশ্চিত করেছেন।
এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারদের নাম হল— কমলগঞ্জ উপজেলার বদরুল ইসলাম (৪০) ও আব্দুল কাদির শেখ (৫৮)।
মামলার এজাহার থেকে জানা যায়, ৯ আগস্ট রাত সাড়ে ৯টার সময় পাঁচ ব্যক্তি তরুণীকে অপহরণ করে একটি নির্জন স্থানে আটকে রাখেন।
পরের দিন রাত পর্যন্ত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
ওসি কমর উদ্দিন জানিয়েছেন, দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন