প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ এসএ২০-তে দলের সদস্য হয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। ডানহাতি লেগ স্পিনার রিশাদকে লিগটির সবচেয়ে সফল দল সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে।
এসএ২০-তে রিশাদের এটি প্রথমবার দলের সদস্য হওয়া। ২৪ বছর বয়সি এই ক্রিকেটার গত বছর বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছিলেন। পূর্বে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলার পর এবার তিনি রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন।
আগামী ৭ অক্টোবর মিনি নিলামের আগে ইস্টার্ন ক্যাপ আরও একজন খেলোয়াড়, অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে দলে ভিড়িয়েছে। মার্শ ও রিশাদ নতুন দলে যোগ দিয়ে কুইন্টন ডি কক, এনরিচ নর্কিয়া ও অ্যাডাম মিলনের মতো খেলোয়াড়দের সঙ্গ পেতে যাচ্ছেন। প্রতিযোগিতাটির ষষ্ঠ আসর শুরু হবে ১৭ জানুয়ারি।
ইস্টার্ন ক্যাপ নিজেদের মূল খেলোয়াড়দের ধরে রাখার কাজটি করেছে। স্টাবস টানা দ্বিতীয় মৌসুমের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করবেন, এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ইয়ানসেন বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন।
সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের স্কোয়াড হলো: জেমস কোলস, লুইস গ্রেগরি, রিশাদ হোসেন, মিচেল মার্শ, অ্যাডাম মিলনে, ম্যাথিউ ব্রিজ, কুইন্টন ডি কক, জর্ডান হারম্যান, প্যাট্রিক ক্রুগার, সেনুরান মুথুসামি, এনরিচ নর্কিয়া, লুথো সিপামলা, ত্রিস্টান স্টাবস, মিচেল ভ্যান বুরেন, সিজে কিং, জেপি কিং ও মার্কো ইয়ানসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন