প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৬ জুন, ২০২৬,পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে হোসেন আলী নামের এক চরমপন্থী নেতাকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ৬ আসামির মধ্যে ৫ জনের জন্য দেওয়া হয়েছে ২ দিনের রিমান্ড।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক মতিউর রহমান রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত আমিন প্রামাণিকের ছেলে শরীফ প্রামাণিক (৩৫), সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদের আব্দুস সামাদের ছেলে সাইদুল ইসলাম, একই গ্রামের সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৮), মৃত আব্বাস আলী খানের ছেলে খলিলুর রহমান এবং একই এলাকার আজাদ সরকার।
মামলার তদন্তকারী প্রতিষ্ঠান পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলার অধিকতর তদন্তের স্বার্থে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের জন্য ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি একজন আসামি মতিউর রহমান আগে থেকেই ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এদিকে, গত ৮ জুন সন্ধ্যায় পাবনা শহরের টার্মিনাল এলাকায় জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে পিতা হোসেন আলী (৫৫) তার ছেলে রোহান (১২) কে রাখতে গিয়েছিলেন। তারা মাদ্রাসার গেটে পৌঁছামাত্র দুর্বত্তরা ছেলের সামনেই তিনি গুলিবিদ্ধ হন এবং নিহত হন। পরের দিন, ০৯ জুন নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় জড়িত বিষয়ক সন্দেহে ৫ জন এবং এজাহারভুক্ত এক আসামি গ্রেফতার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন