প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা বাউরিয়া মহব্বতখার কোণা থেকে নাজিরহাট সংযোগ সড়ক পাকা করার দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বছরের পর বছর সংস্কারবঞ্চিত এই গুরুত্বপূর্ণ সড়কে ধান রোপণ করে নিজেদের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ ঘটান এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, হাজার হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এই সড়কটি সামান্য বৃষ্টিতেই কোমরসমান পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, যার কারণে অনেক সময় জরুরি যাতায়াতও ব্যাহত হয়।
এলাকাবাসী জানান, সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবিতে তারা বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। কিন্তু দীর্ঘদিনেও দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। তাদের ভাষ্য, নির্বাচন এলেই বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এই সড়কের ভাগ্যে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা সড়কের ওপর ধান রোপণ করেন এবং দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানান। তারা বলেন, মানুষের চলাচলের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সড়ক যখন বছরের পর বছর জলাবদ্ধতায় ডুবে থাকে, তখন তা উন্নয়নের চিত্র নয়; বরং অবহেলারই প্রতীক।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংসদ সদস্য ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন