প্রিন্ট এর তারিখঃ ১৭ই অক্টোবর, ২০২৬ইং; ০৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৮:৩৩ পি.এম
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টার অভিযোগ
বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে প্রাণনাশের হুমকি সহ গভীর রাতে বাদীর জানালা কেটে বাড়িতে প্রবেশ ও হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাদী বিষয়টি থানা পুলিশকে জানালে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে ৭ ধারায় জিডি করার পরামর্শ প্রদান করেছেন নন্দীগ্রাম থানা পুলিশ।
শনিবার (৩০শে আগষ্ট) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ের অন্তর্গত ফিচকা গ্রামে।
প্রাপ্ত তথ্যমতে, উপজেলার ফিচকা গ্রামের জৈনিক রুহুল আমিনের কিশোরী মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করেন একই গ্রামের আব্দুস সামাদের ছেলে এক সন্তানের জনক মো, লিটন। এই ঘটনায় মেয়েটির বাবা রুহুল আমিন বাদী হয়ে অভিযুক্ত লিটনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় প্রায় দীর্ঘ ২ মাস জেল খেটে (২২শে আগষ্ট) জামিনে বেড়িয়ে এসে মামলার বাদী রুহুল আমিনকে প্রাননাশের হুমকি দেন এবং (৩০শে আগষ্ট) গভীর রাতে বাদীর ঘরের জানালা কেটে বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। এসময় টের পেয়ে বাদী রুহুল আমিন ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
বাদী রুহুল আমিন বলেন, রাতের আঁধারে কাউকে চিনতে পারিনি। তবে দৃঢ় বিশ্বাস ঘটনাটি আসামী পক্ষই ঘটিয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রথমে থানায় জিডি করার কথা বললেও পরবর্তীতে আদালতে ৭ ধারা ডিজি'র পরামর্শ দিয়েছে। থানা পুলিশের পরামর্শ মোতাবেক আদালতের দ্বারস্থ হয়েছি।
বিষয়টি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাদীকে আদালতে ৭ ধারায় জিডির পরামর্শ প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"