প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বে জলাবায়ু পরিবর্তন এবং উন্নয়নমূলক কাজ চলমান থাকায় দিন দিন বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ রাজধানী ঢাকার অবস্থান বায়ুদূষণের তালিকায় ২১তম।
ঢাকার বায়ুমান স্কোর ৯০ রেকর্ড করা হয়েছে। বাতাসের এই অবস্থার মানকে মাঝারিমানের বলা হচ্ছে। এদিকে, গতকাল বৃহস্পতিবারও ঢাকায় বাতাস ছিল মাঝারিমানের।
এছাড়া, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে উগান্ডার রাজধানী কাম্পালা দূষণের শীর্ষে রয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হচ্ছে। এছাড়া ১৭৬ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং শহর দ্বিতীয় অবস্থানে আছে। তালিকার তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে, যার স্কোর ১৭২।
এর পরের অবস্থানে আছে কাতারের দোহা, পাকিস্তানের লাহোর, বাহারীনের মানামা এবং কঙ্গোর রাজধানী কিনশাসা, যা দূষণে ওপরের দিকে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে মনে করা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ধরা হয় ‘মাঝারি বা সহনীয়’। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ফলাফল থাকে।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়ে থাকে। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। তাছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন