প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী বলেছেন, যে দিন তার জীবন নিয়ে বায়োপিক নির্মাণ হবে, তখন দীপিকা পাড়ুকোন তাঁর চরিত্রে অভিনয়ের জন্য একটি উপযুক্ত পছন্দ হতে পারেন।
চলচ্চিত্রে নিজের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
হেমা মালিনী জানিয়েছেন, ‘যদি তিনি চান, তবে অবশ্যই এই চরিত্রে অভিনয় করতে পারেন। যে কেউ করতে পারে। দীপিকা হচ্ছে একজন সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী।’
হেমা মালিনী এবং দীপিকা পাড়ুকোনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিশেষ যোগসূত্র রয়েছে। ২০১৫ সালে রাম কমল মুখার্জির লেখা হেমা মালিনীর জীবনীগ্রন্থ ‘হেমা মালিনী : বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর মোড়ক উন্মোচন করেছিলেন দীপিকা।
এছাড়া দীপিকার অভিষেক চলচ্চিত্র ‘ওম শান্তি ওম’-এ তিনি ‘শান্তিপ্রিয়া’ চরিত্রে অভিনয় করেছিলেন। হেমা মালিনী দীর্ঘকাল ধরেই বলিউডের ‘ড্রিম গার্ল’ নামে পরিচিত। এই দুজনের মিলকেও তাদের বিশেষ সংযোগের একটি দিক হিসেবে দেখা হয়।
চলচ্চিত্রে ৬০ বছর পূর্তির সম্মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া একটি পোস্টে, হেমা মালিনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হেমা মালিনী ১৯৬৮ সালে ‘স্বপ্নো কা সৌদাগর’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। তারপরে ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘ড্রিম গার্ল’, ‘সত্তে পে সত্তা’ ও ‘বাগবান’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করার ফলে তিনি বলিউডের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন