প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সেনবাগে নেশার টাকা না পেয়ে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্র মাশরাফিকে দলবদ্ধভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠে আসছে। মারধরের পর হামলার ভিডিও কিশোর গ্যাংয়ের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার মাশরাফি ছিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। সে উত্তর গোরকাটা গ্রামের সৌদি প্রবাসী নুরুল আজমের পুত্র। মাশরাফির খালাতো ভাই ইয়াকুব হোসেন বাবু জানান, গতকাল সন্ধ্যায় মাশরাফি প্রাইভেট শেষ করে নিজ গ্রাম উত্তর গোরকাটার দিকে রওনা দেয়। পথে কাদরা ফরিদ মেম্বার বাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছালে, একদল বখাটে কিশোর গ্যাং তার পথরোধ করে নেশার জন্য টাকা দাবি করে। মাশরাফি টাকা দিতে অস্বীকৃতি জানালে সেই বখাটেরা অতর্কিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দলবদ্ধভাবে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। লোকলজ্জার ভয়ে আহত মাশরাফি প্রথমে পরিবারকে সড়ক দুর্ঘটনার (এক্সিডেন্ট) কথা জানালেও, পরবর্তীতে বখাটেদের ছড়িয়ে দেওয়া নির্মম নির্যাতনের ভিডিওটি ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হওয়ার ফলে পরিবারের সদস্যরা আসল সত্যটির ব্যাপারে জানেন। জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের ২/৩ জনের বাড়ি কাদরা ফরিদ মেম্বার বাড়ির কাছেই এবং বাকিরা আশেপাশের এলাকা থেকে এসেছে। এই চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনার পর সেনবাগ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুর রহিম সরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন