প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেন চালকের সতর্কতায় রেললাইনে বিকল হয়ে পড়া একটি ট্রাক বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পাগলা রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটেছিল।
স্থানীয়রা জানিয়েছেন, পাগলা-দেলপাড়া সড়কের রেলক্রসিংয়ে একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসছিল। স্থানীয়রা ট্রাকটি রেললাইন থেকে সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
একপর্যায়ে, ট্রেনটি খুব কাছে চলে এলে স্থানীয়রা ট্রাকের সামনে দাঁড়িয়ে লাল কাপড় উড়িয়ে ট্রেন চালককে সংকেত দিয়েছিলেন। সংকেত দেখে চালক সময়মতো ট্রেন থামিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় ২০ মিনিটের চেষ্টার ফলে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়া হয়। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ট্রেন ও ট্রাক চালকের পরিচয় জানা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ রেল ফাঁড়ির পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) হারুন অর রশিদ বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্টেশন কাছাকাছি থাকায় ট্রেন চালক সতর্কতার সঙ্গে ট্রেন থামিয়ে দেন। কোন দুর্ঘটনা ঘটেনি এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন