প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ কবে মিলবে, সে সম্পর্কে তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। পাবনার ঈশ্বরদীতে নির্মীয়মান এই কেন্দ্র থেকে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে মন্ত্রী জানালেন। রবিবার (২৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য দেন।
প্রযুক্তিমন্ত্রী আরও বলেন, প্রকল্পটি দীর্ঘদিনের পরিকল্পনার অংশ, যেটি নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজ শেষে বর্তমানে চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে আছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর ঠিক পূর্ববর্তী ধাপটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। সব ধরনের কারিগরি এবং নিরাপত্তা পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরই মূলত জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সঞ্চালন করা হবে।
তিনি আরও জানিয়েছিলেন, চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
মন্ত্রী বলেন, 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা আরো সুসংহত হবে। বাংলাদেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন