প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর, ৩০ অক্টোবর, ২০২৬ : মাদকাসক্তি প্রতিরোধের ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, সরকার শিক্ষার্থীদের পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করেছে।
কচুয়া উপজেলার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ইতোমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, খেলাধুলার চর্চা বর্তমান প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে সহায়ক হতে পারে। একইসাথে, ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে পেশাদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগও তৈরি হয়।
মন্ত্রী আরও বলেন, এ বছরের মধ্যে শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ‘খেলাধুলা’-এর মতো বিষয়ভিত্তিক বই শিক্ষার্থীদের প্রদান করা হবে। আগামীতে সাঁতার প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রতি উৎসাহিত করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, কচুয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন