প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচলে। রবিবার (২৩ আগস্ট) এমিরেটস, এয়ার অ্যারাবিয়া ও ফ্লাইদুবাইয়ের একাধিক ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে, এমিরেটসের দুবাই-বাহরাইন রুটের EK835 ও EK837 ফ্লাইট বাতিল হয়েছে। তবে EK839 এবং দুবাই-কুয়েত রুটের EK857 ও EK858 নির্ধারিত রয়েছে।
ফ্লাইদুবাইয়ের দুবাই-বাহরাইন রুটের FZ8504 ফ্লাইটও বাতিল হয়েছে। অন্যদিকে ইতিহাদ এয়ারওয়েজের আবুধাবি-বাহরাইন ও আবুধাবি-কুয়েত রুটের বেশিরভাগ ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
এয়ার অ্যারাবিয়ার আবুধাবি-কুয়েত, শারজাহ-বাহরাইন ও শারজাহ-কুয়েত রুটের কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া আরও কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন করেনি বা সময় পরিবর্তন করা হয়েছে।
এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার কানাডা, ব্রিটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস, কেএলএম, ফিলিপাইন এয়ারলাইনস, লুফথানসা ও সুইসসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে তাদের ফ্লাইট স্থগিত করেছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে এয়ারলাইনগুলো নিয়মিতভাবে ফ্লাইট সূচি পর্যালোচনা করছে। ফলে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন