প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের উত্তর সাগরের জলরাশিতে ভেসে যাওয়া এক কুকুরকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজের পর তাকে তার মালিকদের সাথে আবেগঘন পুনর্মিলন ঘটায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি জাগ্রত হয়েছে।
বিবিসি নিউজের তথ্য অনুযায়ী, ঘটনাটি ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ড উপকূলের বামবার্গ এলাকার কাছাকাছি ঘটে। কালো রঙের জার্মান শেফার্ড প্রজাতির কুকুরটির নাম ‘ব্রুস’। এই কুকুরটি তার মালিকের সাথে একটি ফোলানো কায়াকে ছিল। কিন্তু দুর্ঘটনাবশত একপর্যায়ে কায়াকটি খুলে গিয়ে সাগরের পানিতে ভেসে যায়।
প্রবল বাতাসের কারণে কায়কটি দ্রুত উপকূল থেকে সাগরের দিকে চলে যেতে থাকে। কুকুরটি ভেসে যাওয়ার খবর পাওয়ার পর কোস্টগার্ড দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। কুকুরটিকে খুঁজে বের করতে একাধিক নৌযান মোতায়েন করা হয়।
উদ্ধার অভিযানের এক পর্যায়ে পর্যটকবাহী নৌকা পরিচালনাকারী ‘সেরেনিটি ফার্ন আইল্যান্ড বোট ট্যুরস’-এর একটি দল ব্রুসকে দেখতে পায়। উদ্ধার দলের সদস্য ছিলেন নৌকার ক্যাপ্টেন জিমি রিড এবং তার সহকর্মী অ্যারন ফোর্ডি।
ক্যাপ্টেন জিমি রিড বলেন, “শুরুতে তারা কুকুরটিকে জীবিত উদ্ধার করতে পারবেন কি না, তা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন।” তার মতে, কুকুরটি যেকোনো সময় পানিতে পড়ে যেতে পারে। এই অবস্থায় হয়তো তাকে আর খুঁজে পাওয়া সম্ভব হতো না। তিনি আরো জানান, যখন তারা ব্রুসকে নৌকায় তুলতে সক্ষম হন এবং নিশ্চিত হন যে সে নিরাপদ, তখন তারা দুজনই অনেক খুশি হন।
ভ্রমণ নৌকা কোম্পানিটি জানায়, দিনটা পুরোপুরি স্বাভাবিকভাবে শুরু হয়েছিল। তারা পর্যটকদের নিয়ে ফার্ন দ্বীপপুঞ্জ এলাকায় নিয়মিত ভ্রমণে বের হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়।
কম্পানির ভাষ্য অনুযায়ী, পর্যটকদের ইননার ফার্ন দ্বীপে নিয়ে যাওয়ার সময় জিমি রিড কোস্টগার্ডের জরুরি বার্তা পান। সেখানে জানানো হয়, প্রবল বাতাসে একটি কুকুরসহ ফোলানো কায়াক সাগরের দিকে ভেসে গেছে। এর পরেই তারা কুকুরটিকে খুঁজে বের করার চেষ্টা শুরু করেন। কিন্তু পশ্চিম দিক থেকে আসা শক্তিশালী বাতাস কায়াকটিকে ক্রমেই গভীর সাগরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। কিছু সময়ের পর উদ্ধারের আশা কমে আসছিল।
তবে দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে তারা ব্রুসকে দেখতে পান। উদ্ধারকর্মীরা প্রথমে কুকুরটির গায়ে বাঁধা ফিতা ধরে তাকে নৌকায় তোলার চেষ্টা করেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেটি হাত ফসকে আবার সাগরে পড়ে যায়।
একমাত্র পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠলেও দলের সদস্য অ্যারন ফোর্ডি দ্রুত পদক্ষেপ নেন। তিনি নৌকার পাশ দিয়ে ঝুঁকে পড়ে কুকুরটির ঘাড়ের চামড়া ধরে ফেলেন এবং নিরাপদে তাকে নৌকায় তুলে আনেন।
উদ্ধারের সময় ব্রুস ঠান্ডায় কাঁপছিল এবং তার শরীর পুরোপুরি ভিজে গিয়েছিল। পরে তাকে তোয়ালে দিয়ে জড়িয়ে উষ্ণ রাখতে ব্যবস্থা করা হয়। এর পর, নৌকাটি সিহাউসেস হারবারে ফিরে আসে। সেখানে কুকুরটির মালিকরা অপেক্ষা করছিলেন। দীর্ঘ উৎকণ্ঠার পর ব্রুসকে নিরাপদে ফিরে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ভ্রমণ নৌকা কোম্পানিটি জানায়, পুরো অভিযানের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল কুকুরটির সঙ্গে মালিকদের পুনর্মিলন দেখা। তাদের মতে, এই দৃশ্যই উদ্ধার অভিযানের সব পরিশ্রমকে সার্থক করে তুলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন