প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, সরকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্য নাগরিকদের মতোই সমঅধিকার দেবে।
এটি জানান তিনি শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র (সিএসএফ সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার তার বাজেট কর্মসূচিতে ও নীতি প্রণয়নে এদেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে অন্য সকল নাগরিকের মতো সমঅধিকার ও সেবা দিবে। প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে সরকার। ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হবে।’
এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আরও জানান যে, প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সরকার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন