প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মার্কেটিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী অজয় পাল। সদস্য সচিবের পদে নিযুক্ত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী জয় সাহা।
সোমবার (৫ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাসের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় মন্দিরের গঠনতন্ত্র প্রণয়ন এবং নতুন কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই আহ্বায়ক কমিটি মন্দিরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। গঠনতন্ত্র অনুযায়ী, নতুন কমিটি গঠিত হলে বর্তমান কমিটি বিলুপ্ত হবে।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সুমন কুমার দাস। সদস্য হিসেবে রয়েছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের ১৬তম ব্যাচের শিক্ষার্থী প্রিয়ন্ত স্বর্ণকার, সংগীত বিভাগের ১৭তম ব্যাচের অনন্ত বিশ্বাস, লোক প্রশাসন বিভাগের ১৮তম ব্যাচের গৌরব দাস, ফিন্যান্স বিভাগের ১৮তম ব্যাচের অবন্তি রায়, অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের অতসী দাস এবং মনোবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের বিশাল কুমার সাহা।
নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রম এই আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে, বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন