প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোয়েল পাখির ডিম বিক্রি করতে গিয়ে হেবজু মিয়া (৫৫) নামের এক ফেরিওলার আকস্মিক মৃত্যু ঘটেছে।
শনিবার (৮ আগস্ট) সকালে সাড়ে ১০টার সময় উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে।
নিহত হেবজু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। পুলিশ এবং পারিবারিক সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে সকাল ৬টার দিকে কোয়েল পাখির ডিম নিয়ে বিক্রির উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। এরপর পাইকপাড়া এলাকায় পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, হেবজু মিয়ারের মৃত্যু স্ট্রোকের কারণে হয়ে থাকতে পারে। পরিচয় শনাক্ত হওয়ার পর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে এডিএমের কাছে আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন