প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে কখনোই ব্যস্ত নন। এর একটি বড় প্রমাণ হলো, তিনি আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রতি বছর দেশে পাচঁ কোটি বৃক্ষ রোপণ করা হবে। এই লক্ষ্যে সারা দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (৯ আগস্ট) নগরীর বেলস পার্ক মাঠে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন। ওই দিন নগরীর বেলস পার্ক মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন তিনি।
তথ্যমন্ত্রী আরো বলেছেন, ‘জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে বিশেষভাবে ঝুঁকিতে উপকূলীয় অঞ্চলগুলো থাকবে। এই সমস্যার একটি বৈশ্বিক সমাধান খুঁজে বের করতে হবে।’
এছাড়া তিনি বলেন, ‘যদি আমরা জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সচেতন না হই, তাহলে আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যতার বাইরে চলে যাবে। তাই বৃক্ষ রোপণের মাধ্যমে আমাদের গ্রহকে মানুষের বসবাসযোগ্য করে তুলতে হবে।’
পরে তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলাটিতে বিভিন্ন জেলা থেকে ৫০টি নার্সারি অংশগ্রহণ করছে। এই বৃক্ষমেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত চলতে থাকবে।
এ মেলায় বরিশাল বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন