প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্বের ফল ঘোষণার পূর্বে সুখবর দিয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরের দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের গ্র্যান্ড ফিনাল।
চূড়ান্ত পর্বের ফল ঘোষণার আগে মাহি এক সুখবর জানিয়েছেন। তিনি জানান, দর্শক ভোটে অন্যদের পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছেন। এদিন ভোরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য প্রকাশ করেন।
মাহি তার পোস্টে লিখেছেন, ‘আমার আনন্দ আর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না! বাংলাদেশ নম্বর ওয়ান। এত ভালোবাসা, এত সাপোর্ট, এত মানুষের দোয়া—সত্যিই আমি অভিভূত। কিন্তু এখনো থেমে গেলে চলবে না। অনুগ্রহ করে সকাল ৬টা পর্যন্ত ভোট দেওয়া চালিয়ে যান। এখনই থামবেন না। প্রতিটি ভোট অনেক গুরুত্বপূর্ণ।’
তিনি আরও লেখেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটা আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে ইতিহাস গড়ি। অদম্য বাংলাদেশ। চলো বাংলাদেশ।’ এরপর তিনি মুকুটের ইমোজি যুক্ত করেছেন।
তবে ভোটগ্রহণের এই শেষ এক ঘণ্টায় কী ঘটছে, সেসব চূড়ান্ত ফলাফল ঘোষণার পর জানা যাবে। দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জন থেকে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাবেন।
গত ২২ নভেম্বর প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়। সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুই পর্বে প্রতিযোগীদের উপস্থাপনের আসর ছিল। দুটি পর্বেই পোশাক ও হাঁটার স্টাইল নিয়ে মাহির প্রশংসা হয়েছে। এখন শুধু চূড়ান্ত পর্বের অপেক্ষা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন