প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাহিদ রানার জন্য দুঃসময় যেন শেষ হচ্ছে না। চোট থেকে সেরে ওঠার পর বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই গতি তারকা। এর ফলে তার প্রত্যাবর্তন আরও পিছিয়ে যাচ্ছে। হাসান মাহমুদকে নিয়েও রয়েছে দুঃসংবাদ। টানা খেলার চাপের কারণে অন্তত এক থেকে দেড় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ক্রিকেটারকে।
সাইডস্ট্রেইনের পর হিপ জয়েন্টের ব্যথা নাহিদকে ভোগাচ্ছিল। ওই চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় ছিলেন চাপাই এক্সপ্রেস। অস্ট্রেলিয়ায় তিনি পূর্ণ গতিতে বোলিং শুরু করেছিলেন। মেডিক্যাল বিভাগের ছাড়পত্র পাওয়ার পর তার দক্ষিণ আফ্রিকা সিরিজে ফেরার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না।
জ্বরের কারণে ওয়ানডে সিরিজে তাকে দলে রাখা হয়নি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তবে টি-২০ সিরিজে তাকে বিবেচনায় রাখা হয়েছিল। জ্বর থেকে সেরে না ওঠায় ডেঙ্গুর পরীক্ষা করান এই পেসার। পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বিসিবির মেডিক্যাল বিভাগ এই খবর নিশ্চিত করেছে।
এর ফলে আবারও বিশ্রামে যেতে হচ্ছে নাহিদ রানাকে। অন্তত এক থেকে দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাকে। এই সময় তিনি বোলিং অনুশীলন করতে পারবেন না, যা পুনর্বাসন প্রক্রিয়াতেও বাধা সৃষ্টি করছে। টানা ধকল যেমন বোলারের জন্য ক্ষতিকর, তেমনি বোলিং না করাটাও ফিটনেস ফিরে পেতে সমস্যা সৃষ্টি করতে পারে।
ডেঙ্গু ধরা পড়ায় নাহিদ রানাকে পর্যবেক্ষণে রাখছে বিসিবির মেডিক্যাল বিভাগ। ফলে সাউথ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গেছেন এই বোলার। নাহিদের মতো হাসান মাহমুদকেও নিয়ে রয়েছে দুঃসংবাদ। টানা ম্যাচ খেলার ধকল কাটাতে এই ডানহাতি পেসারকে দীর্ঘ সময়ের বিরতিতে থাকতে হচ্ছে।
অন্তত ১ মাসের বিরতি, তবে মেডিক্যাল বিভাগ বিরতির সময় আরও বাড়ানোর শঙ্কা প্রকাশ করেছে। কনুইয়ের চোট তো আগে থেকেই ভোগাচ্ছিল, এবার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে থাকতে হচ্ছে। আপাতত স্বস্তির বিষয় হলো— ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আগে কোনো গুরুত্বপূর্ণ সূচি নেই। জানুয়ারিতে ভারত যে আসছে না, তা প্রায় নিশ্চিত। ওই সময়ের মধ্যে এখনও বিকল্প খুঁজে পায়নি বিসিবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন