প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু নির্দেশনা দিয়েছেন, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং শিক্ষকদের নিয়মিত সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে।
শনিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাস ভবনে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, "শিক্ষার মান একদিনে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই ফলাফল দৃশ্যমান ও উন্নত করা সম্ভব।"
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, স্কুলে যদি কোনো অনিয়ম বা ভুলত্রুটি ঘটে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের সময়মতো স্কুলে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং সরকারি নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। বিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হবে এবং কোথায় কতটি সঠিক বা ভুল সিদ্ধান্ত হচ্ছে তা তৎক্ষণাৎ মনিটরিং করা হবে।
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের প্রসঙ্গে মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া বা কম মেধার শিক্ষার্থীদের প্রতি আলাদাভাবে যত্ন নিতে হবে এবং অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের উদ্বুদ্ধ করতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠন ও খেলাধুলা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, কিশোর অপরাধ রোধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মননীতা দাসসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন