প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় সিনেমার গুণী অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গোয়ার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৭৫ বছর মৃত্যুর সময়।
তার মৃত্যুর চার দিন আগে গোয়ায় অনুষ্ঠিত একটি আয়োজনে দেওয়া বক্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সেদিন তিনি বলেছিলেন, ‘আগামীকাল আমি থাকব কি না জানি না।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে ওই বক্তব্য ভক্তদের মনে নতুন করে নাড়া দিচ্ছে।
গত রবিবার (৪ অক্টোবর) পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রবীণ অভিনেতা বিশ্বনাথ ‘নানা’ পাটেকার গোয়ার ডোনা পাওলাভিত্তিক ‘তাজ সিদাদে দে গোয়া’ হোটেলে ‘সাম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। এটি ছিল তার জীবনের শেষ প্রকাশ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে ২০২৬-২৭ মেয়াদের জন্য রাজশ্রী এ. খান্ডেপারকরের হাতে স্টেট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়। নতুন পরিচালনা কমিটির অন্যান্য পর্ষদ সদস্যবৃন্দও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে সাদা কুর্তা ও সাদা গামছা পরিহিত নানা পাটেকার তার বক্তব্য প্রদান করেন। তিনি গোয়ার প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তার কাজের কৌশল ও রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন।
মারাঠিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। আমি জানি না আগামীকাল আমি এখানে থাকব কি না। প্রত্যেক মানুষের জীবন একদিন না একদিন সেই জায়গায় পৌঁছাবে। তবে তার আগে নিজেকে একটি প্রশ্ন করা দরকার—আমি কি সত্যিই যা করতে চাই, তা করতে পারছি?’
বৃহস্পতিবার ভোরে নিজের গোয়ার বাসভবনে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন নানা পাটেকার। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাণপণে তাকে বাঁচানোর চেষ্টা করেন।
মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর দেওয়ার পরও নানা পাটেকারকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
সূত্র : এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন