প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে আতঙ্কিত স্মৃতির কথা তুলে ধরেছেন মারিয়া আলেহান্দ্রা, যিনি কারাকাসের বাসিন্দা। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি নিজের ভবনের ভেতরে ছিলেন এবং কিছু মুহূর্তের মধ্যে তার চারপাশ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কোনোমতে পোশাক পরতে পেরেছিলাম। এরই মধ্যে ভবনের সব দেয়ালে ফাটল দেখা দেয়। অনেক কষ্টে আমরা দরজা খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলোর মেঘ ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না।”
তিনি আরও বলেন, “নিচে নেমে যা দেখেছি, তা যেন কোনো হরর সিনেমার দৃশ্য। ভবন থেকে বের হতে আমাদের ধ্বংসস্তূপ টপকে যেতে হয়েছে। আমি মাত্র একটি পরিবারকে সেখান থেকে বের হতে দেখেছি।”
মারিয়ার এই বর্ণনা ভূমিকম্পের পর রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির প্রতিচ্ছবি। উদ্ধারকর্মীরা এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছে, ফলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোর্স: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন