প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি।
ওবায়দুর রহমান নিজেকে এমপির ড্রাইভার ও ব্যক্তিগত সহকারী হিসেবে দাবী করেছেন। এই আবেদনের মাধ্যমে তিনি তাঁর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া আবেদনে থাকা তথ্যে, ওবায়দুর রহমান বলেছেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে, রাজধানীর পল্লবীর উত্তর কালশীর আলীনগর এলাকায় রোজ গার্ডেন টাওয়ার-২-এর একটি ফ্ল্যাটে তার ওপর হামলা করা হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, আমিন, মাসুম বিল্লাহ ও মোস্তাসিম বিল্লাহ নামে তিন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাকে মারধর করেন। হামলার সময় তার মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
এদিকে, তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলেও তিনি দাবি করেন।
কথিত এই আবেদনে, ওবায়দুর রহমান আরও অভিযোগ করেছেন যে, তিনি একসময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে কাজ করেছেন। তার দাবি, এমপির বিভিন্ন কর্মকাণ্ড এবং অপকর্ম সম্পর্কে জানার কারণে তার বিরুদ্ধে হত্যার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, আবেদনে এমপির বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল এবং ব্যক্তিগত জীবনসংক্রান্ত আরো কয়েকটি গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে।
তবে এ সংক্রান্ত অভিযোগের পক্ষে আবেদনপত্রে কোন স্বাধীন প্রমাণ সংযুক্ত করা হয়নি। অভিযোগগুলোর সম্পর্কে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার প্রতিনিধির কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এছাড়া, আবেদনপত্রে ওবায়দুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এর আগে, সোমবার রাত থেকে জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অন্তরঙ্গ অবস্থার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন