প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দারুণ প্রত্যাবর্তন করেছে।ম্যাকাই টেস্টের প্রথম সেশনেই বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপে ধস নামান মিচেল স্টার্ক।মধ্যাহ্নভোজের বিরতিতে ৬ উইকেটে বাংলাদেশের রান ছিল মাত্র ৩৫।এবং এর মধ্যে পাঁচ উইকেটই শিকার করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।মাত্র ২২ বলেই স্টার্ক নিজের টেস্ট ক্যারিয়ারের ১৯তম পাঁচ উইকেট পূর্ণ করেন।লাঞ্চ বিরতিতে ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দিতে থাকা স্ত্রী অ্যালিসা হিলির মুখোমুখি হন তিনি।অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়কের প্রশ্নের জবাবে স্টার্ক জানান, প্রথম টেস্টের হতাশা ভুলে নতুন পরিকল্পনায় মাঠে নেমেই সফলতা পেয়েছে অস্ট্রেলিয়া।স্টার্ক বলেন, "গত সপ্তাহে আমরা নিশ্চিতভাবেই নিজেদের সেরা ছন্দে ছিলাম না।তবে এই পিচে শুরুতে বল করার সুযোগটা কাজে লাগাতে পেরেছি।"ডারউইনে ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হেরে অস্ট্রেলিয়া বেশ চাপে পড়ে যায়।দ্বিতীয় টেস্টের আগে পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়েছিল কি না এমন প্রশ্নে স্টার্ক জানান,ম্যাকাইয়ের উইকেট অনেকটা গ্যাবার মতো হওয়ায় তারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলেন।তিনি বলেন, "কুইন্সল্যান্ডের অনেক খেলোয়াড়ই বলেছেন, এই পিচ অনেকটা গ্যাবার মতো।তাহলে প্রথম সেশনেই ছয়টি উইকেট পাওয়া অবশ্যই সন্তোষজনক।"বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে এবার বোলিংয়ের কৌশলও বদলেছিল অস্ট্রেলিয়ার।প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ধৈর্য ধরে খেলায় সফল হওয়ায়, দ্বিতীয় টেস্টে বলের লেন্থ কিছুটা ফুলার রাখার পাশাপাশি বাউন্সারের ব্যবহার বাড়ানো হয়।স্টার্ক বলেন, "আমাদের বলের লেন্থ আরেকটু এগিয়ে রাখতে হয়েছিল।প্রথম টেস্টে তারা বেশ ধৈর্য ধরে খেলার পর সত্যিই ভালো ব্যাটিং করেছিল।তাহলে এবার আমরা বলের লেন্থ আরেকটু এগিয়ে রাখার চেষ্টা করেছি, বাউন্সার বেশি ব্যবহার করেছি এবং ক্যাচগুলোও ঠিকঠাক নিয়েছি।"দলের পক্ষ থেকেও বাউন্সার ব্যবহারের নির্দিষ্ট নির্দেশনা ছিল বলে জানান স্টার্ক।তার ভাষায়, "আমাদের কিছু বাউন্সার করার নির্দেশনা ছিল।আমার মনে হয়, আমরা এখন পর্যন্ত সেই লক্ষ্যটা ভালোভাবে পূরণ করতে পেরেছি।"পিচ ও কন্ডিশন নিয়ে প্রশ্নের জবাবে স্টার্ক বলেন, "বল মুভমেন্ট এখনও কিছুটা রয়েছে।তবে ডারউইনের তুলনায় ম্যাকাইয়ে বল ততটা আড়াআড়িভাবে নড়ছে না।দিনের সঙ্গে সঙ্গে উইকেট আরও শক্ত ও দ্রুতগতির হয়ে উঠতে পারে বলেও মনে করছেন তিনি।"স্টার্কের আশা, বাংলাদেশ দলের শেষ চার উইকেট দ্রুত তুলে নেওয়ার পর ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে পারবে অস্ট্রেলিয়া।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন