প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হয়েছে একনলা বন্দুক। সোমবার (১ জুন) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়নের মটবী গ্রামের চুনু কাজী বাড়ি থেকে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, বন্দুকের উৎস এবং এটি কারা রেখে গেছে তা নিয়ে তদন্ত চলছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁরা পরিত্যক্ত ঘর থেকে একনলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সেই অস্ত্রটি এখন থানায় জমা রাখা হয়েছে।
তিনি আরও জানান, এই অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে, এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন