প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর জেলার শার্শায় অভিযান চালিয়ে ১ হাজার ৪৩ বোতল নিষিদ্ধ উইনক্যারেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করে তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স।
গত শনিবার (১৮ জুলাই) পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার বশির উদ্দিন (২৫) ও মিনহাজ (২২) এবং চ্যাংরালী বাউন্ডারি পাড়ার আবু বক্কর সিদ্দিক (২৮)।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো প্রথম অভিযানে গোবিন্দপুর বটতলা এলাকা থেকে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৩ বোতল উইনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপসহ মোট ২৯৯ বোতল মাদক উদ্ধার করা হয়। সে দিন অপর একটি অভিযানে চ্যাংরালী বাউন্ডারি পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স বলেন, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় নিষিদ্ধ সিরাপ এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন