প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন এবং বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) বরিশালের শিশু পার্কসংলগ্ন বরফকল এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর উদ্যোগে এবং সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন করা হয়, যেখানে খাবার, উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান। তিনি নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু, শিশুদের অবৈতনিক শিক্ষা প্রদান এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া এসএনডিসির সভাপতি সফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম শুভ, আইটি সেক্রেটারি নেয়ামুল রনি এবং আমাদের পাঠশালার নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন