প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দায়ের হওয়া একটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) মোস্তাক আহামদের নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে দীঘিনালা থানার মামলা নং-০১, তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৫-এর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়নের দক্ষিণ শাখার সহ-সভাপতি নুর মোহাম্মদ (৩০)। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মামলার তদন্ত সংশ্লিষ্ট তালিকায় ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিচারাধীন মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন,
কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় আইনের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে আদালতে বিচারাধীন মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন