প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের ‘দেশি গার্ল’ এবং হলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘ সময় ধরে নিজের অবস্থানকে আরো শক্তিশালী করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে বিশাল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি।
আজ ১৮ জুলাই (শনিবার) ৪৪ বছরে পা রেখেছেন এই অভিনেত্রী, যার সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ২০১৮ সালে রাজস্থানের জোধপুরে রাজকীয় আয়োজনে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা। বর্তমানে এই তারকা দম্পতি যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। তারা ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান মালতী মেরিকে পেয়ে দারুণ খুশি হয়েছেন।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়ঙ্কা এবং নিক জোনাস বর্তমানে বিশ্বের অন্যতম ধনী তারকা দম্পতিদের মধ্যে একটি। তাদের যৌথ সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ২৫০ কোটি রুপি। প্রিয়াঙ্কা ২০০২ সালে একটি তামিল সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন। এরপর তিনি বলিউডে ২০০৩ সালে অভিষেক ঘটানোর পর ‘ফ্যাশন’, ‘ডন’, ‘বাজিরাও মাস্তানি’সহ একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, মহেশ বাবুর সঙ্গে আসন্ন সিনেমার জন্য তিনি প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয়ের জন্য প্রায় ৪১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

অভিনয়ের বাইরেও ব্যবসায়ী হিসেবে সাফল্য অর্জন করেছেন প্রিয়াঙ্কা। গয়না, প্রসাধনী ও ফ্যাশন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হওয়ার পাশাপাশি ২০২১ সালে তিনি নিজের হেয়ার কেয়ার ব্র্যান্ড চালু করেন। এছাড়া ডেটিং অ্যাপ, জুতার ব্র্যান্ড এবং খাদ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন স্টার্টআপে তার বিনিয়োগ রয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫৮৩ কোটি রুপি। অন্যদিকে, নিক জোনাসের সম্পদের পরিমাণ প্রায় ৬৬৬ কোটি রুপি। ফলে তাদের সম্মিলিত সম্পদের একটি বড় অংশের মালিক তিনিও। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২০০ লাখ মার্কিন ডলার ব্যয়ে একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। প্রায় ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত এই বাড়িতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। বিশেষজ্ঞদের মতে, এই দম্পতির বিপুল সম্পদের বড় অংশই ভবিষ্যৎ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন